সহস্র জিহ্বা যদি হয় । Sohosro Jihoba Jodi hoy
১ । সহস্র জিহ্বা যদি হয় ,
গাই মম ত্রাতার স্তব ,
স্বর্গীয় রাজার মহিমা
প্রসাদের বিজয় রব ।
২। হে ঈশ্বর মম কৃপানাথ
দাও শক্তি দাসেরে
তােমারই গৌরব ঘঘাষিতে
এ মর্ত্য মাঝারে ।
৩। আঃ যীশু নাম কি মনােহর
দূর করে শােক ও ভয়
পাতকীর কর্ণে সুমধুর ,
হয় জীবন শান্তিময় ।
৪। হে বধির শুন , গাও হে মূক
ঐ জড় রসনায় ,
হে অন্ধ হের ত্রাণকর্তায় ,
দেও লম্ফ খঞ্জ তায় ।
৫। মৃতেরা শুনি তাঁহার রব
পুনশ্চ জীবন পায় ,
দীন , দুঃখী , ভগ্নমনা সব
আনন্দে ভেসে যায় ।
৬। নাশ করি যীও পাপের বল
দেন মুক্তি পাপীরে ,
পাপ - কলঙ্ক সব মােচন হয়
তার পূণ্য রুধিরে ।
Comments
Post a Comment