সকল ধন্যবাদ মহিমা গৌরব তােমার । Sokol Dhonnobad Mohima Gaurab Tomar
সকল ধন্যবাদ মহিমা গৌরব তােমার ,
জয় হােক জয় হােক যীশু জয় হােক তােমার ।
প্রশংসা পরাক্রম প্রতাপ তােমার ,
জয় হােক জয় হােক যীশু জয় হােক তােমার ।
১ । জঘন্য পাপী আমি অতি দুরাচার ,
প্রেমে তরাইলে মােরে প্রেমের অবতার ।
প্রেমের অবতার তুমি দয়ার অবতার ,
জয় হােক জয় হােক যীশু জয় হােক তােমার ।
২ । রােগ হতে আরােগ্য করলে মহিমা তােমার ,
সম্পদে বিপদে সহায় হয়েছ আমার ।
দয়ার উপর দয়া কত পেয়েছি তােমার ,
জয় হােক জয় হােক যীশু জয় হােক তােমার ।
৩ । পথে ঘাটে মাঠে বান্ধব হয়েছ আমার ,
দেখেছি দেখেছি তােমার প্রেম ব্যবহার ।
অনুগ্রহ করিয়াছ কত শতবার
জয় হােক জয় হােক যীশু জয় হােক তােমার ।
8 । যুগে যুগে জয়গান আর স্তুতি তােমার ,
জীবন্ত বাক্য আর শক্তি তােমার ।
শক্তিহীনে দাও হে প্রভু শক্তি তােমার
জয় হােক জয় হােক যীশু জয় হােক তােমার ।
Comments
Post a Comment