সকল পথের শেষে এসে পেয়েছি প্রভু তােমার দেখা । Sokol Pother Sashe Ase Peyechi Prabhu Tomar Dekha
সকল পথের শেষে এসে
পেয়েছি প্রভু তােমার দেখা
সকল সাথী গেছে ফিরে
তুমিই শুধু দাঁড়িয়ে একা ।
পথের মাঝে বারে বারে
যতই গেছি দূরে সরে
দেখি তবু ঘুরে ঘুরে
ঐ যে তােমার চরণ রেখা
যদি কেহ শুধায় মােরে
এমন সাথি কে সে ?
সুখে দুখে সকল কাজে
সদাই পাশে পাশে ।
বলব আমি সবার মাঝে
সে সাথীর মাের খোঁজ মিলেছে
পরাণ আমার ভরে গেছে
সার্থক আমার যীশু ডাকা ।

Comments
Post a Comment