সম্পূর্ণ জীবন আমার প্রভু তােমারি তা । Sompurno Jibon Amar Prabhu Tomari Ta
সম্পূর্ণ জীবন আমার প্রভু তােমারি তা
প্রেমের প্রভু যে আমার জীবন সাহারা তুমি
যবে আমি দোষে লিপ্ত ছিলাম
পাপেতে পূর্ণ হারিয়ে ছিলাম
নিজ পবিত্র রক্ত দিয়ে ধুইলে তুমি পাপকে
আমাকে নিয়ে শুদ্ব করিলে হৃদয় পরিষ্কৃত করিলে
প্রভুই আমাকে রক্ষা করিলেন
পাপেরও বােঝা দূরে সরাইলেন
অনুগ্রহ শান্তি আর প্রেম দিলেন
স্বর্গীয় জীবন আমায় দিলেন
পাপ হতে মন ফেরাও তুমি
হৃদয়তে বিশ্বাস নাও তুমি
তােমায় হতে যবে হারিয়ে ছিলাম
হৃদয়ে মাের এক অনুতাপ নিলাম
উত্তম মেষপালক হয়ে তুমি
নিলে তুমি কোলে মােরে
এখন হতে আমি প্রভুরই গাইবাে
সুসমচারি শােনাইবাে

Comments
Post a Comment