শোন পাপী প্রান খুলে, যীশু কাঁদেন তোর তরে । Son Papi Pran Khule Jishu Kaden Tor Tore
শোন পাপী প্রান খুলে, যীশু কাঁদেন তোর তরে.
হাতে পায়ে পেরেক গাথা যাতনা পান অন্তরে.
দু:খ কি লাগে না তোর, তারে দেখে ক্রুশোপর,
তোর তরে ঐ গাছেতে প্রান দেন অকাতরে;
যীশু যীশু যীশু বলে, কাঁদ পাপী, প্রাণভরে.
পিপাসায় তাঁর প্রান যায়, দর দর রক্ত ধায়,
সর্ব অঙ্গে বয়ে যায়, নয়ন মেলে দেখ রে.
পাপীর বন্ধু প্রানের যীশুর একি দশা হলো রে.
নরক দু:খ বড় দায়, জেনে যীশু দয়াময়
ব্যাস্ত হয়ে কন পিতায় মরিব পাপীর তরে
আমার দু:খে যেন পাপীর সুখ হয়,পিত,অচিরে.
পাপী, বাঁচ পাপ হতে, এড়াও নরক দায় হতে,
নাচ জয়-উল্লাসে একেবারে পাপ ছেড়ে;
প্রান দিয়া বাঁচালেন প্রান, যীশু মরি' ক্রুশ পরে.
Comments
Post a Comment