শােন পাপী , প্রাণ খুলে যীশু কাঁদেন তাের তরে । Son Papi Pran Khule Jishu Kaden Tor Tore
শােন পাপী , প্রাণ খুলে যীশু কাঁদেন তাের তরে ,
হাতে পায়ে পেরেক গাঁথা যাতনা পান অন্তরে ।
১। দুঃখ কি লাগে না তাের তারে দেখে শােপরে ,
তাের তরে ঐ গাছেতে প্রাণ দেন অকাতরে ,
যীশু , যীশু , যীশু বলে কাঁদ পাপী প্রাণ ভরে ।
২। পিপাসায় তার প্রাণ যায় , দরদর রক্ত ধায় ,
সৰ্ব্ব অঙ্গে বয়ে যায় , নয়ন মেলে দেখরে ,
পাপীর বন্ধু প্রাণের যীশু একি দশা হল রে ।
৩। নরক দুঃখ বড় দায় , জেনে যীশু দয়াময় ,
ব্যস্তভাবে কন্ পিতায় , মরিব পাপীর তরে ,
যেন আমার দুঃখে পাপীর সুখ হয় পিতঃ , অচিরে ।
8। পাপী বাঁচ পাপ হতে , এড়াও নরক দায় হতে ,
নাচ জয় উল্লাসে , একেবারে পাপ ছেড়ে ,
প্রাণ দিয়ে বাঁচালেন প্রাণ , যীশু মরি ক্রুশ পরে ।
Comments
Post a Comment