সুমধুর এই প্রার্থনার ক্ষণ । Sumodhur Ei Prathonar KHon
১ । সুমধুর এই প্রার্থনার ক্ষণ
ডাকে আমায় দিতে বিরাম
আর লয়ে পিতার আসনে
জানায় তারে মাের নিবেদন ।
দুঃখ ব্যথায় যখন অধির
মাের চিত্তকে করে সুস্থির
হতে না দেয় মায়ার শিকার
সুমধুর এই ক্ষণ প্রার্থনার ।
২। হে সুমধুর প্রার্থনার ক্ষণ
তােমার পক্ষ বয়ে মাের ভার
লয় তার সাক্ষাত যিনি বর দেন
অপেক্ষারত চিত্তকে ।
করাে তার শ্রীমুখ - অন্বেষী
তার অনুগ্রহে বিশ্বাসী
আমার বােঝা তােমায় সঁপি
হে সুমধুর প্রার্থনার ক্ষণ ।
৩। সেই সুমধুর প্রার্থনার ক্ষণ
পাই সর্বক্ষণ তার সান্ত্বনা
যাবৎ হেরি উদ্ধ হতে
আরাে উর্দ্ধে মাের বিশ্রামস্থল ।
মৰ্ত্তবস্ত্র যবে ত্যাগি
হব স্বর্গবস্ত্রের ভাগী
স্বর্গারােহনে জানাবাে
বিদায় তােমায় প্রার্থনার ক্ষণ ।

Comments
Post a Comment