সূর্যের আলােয় আকাশের নীলিমায় দেখেছি তােমার মহিমা । Surjer Aloy Akasher Nilimay
সূর্যের আলােয় আকাশের নীলিমায়
দেখেছি তােমার মহিমা ।
চাঁদের ঐ জ্যোৎস্নায় আর তারায় তারায়
চিনেছি তােমার মহিমা
পাখির গানে আর ঢেউয়ের টানে
শুনেছি তােমার মধু সুর
শীতল ছাওয়ায় মৃদুমন্দ হাওয়ায়
তােমার ছােওয়া যে প্রভু মাের
সুদুর ঐ দিগন্তে আকাশেরও প্রান্তে
ছড়িয়ে আছাে প্রভু মাের
ফুলের ঐ সুভাসে আর সবুজ ঘাসে
জড়িয়ে আছাে প্রভু মাের
শুনেছি প্রভু তুমি আছাে সদাই
সকল হৃদয় মাঝারে
দেখেছি প্রভু তােমায় কত শতবার
আমার হৃদয় গভীরে
Comments
Post a Comment