তব অন্বেষণে যীশু ভ্ৰমিছে সর্বস্থানে । Tobo Omneshone Jishu Bromiteche Sorbosthane
তব অন্বেষণে যীশু ভ্ৰমিছে সর্বস্থানে ,
কি পৰ্ব্বতে নদীতটে , কিম্বা গহন কাননে ।
১। খুঁজিতে হারাণ ধন , সাধিতে তােমার ত্রাণ ,
ছাড়ি সুখ নিকেতন , সহিছেন দুঃখ প্রাণে ।
২। কাটার মুকুট শিরে , পরেছেন তব তরে ,
শােণিত সবর্বশরীরে , বহিছে তব কারণে ।
৩। দেখা কি দিবে না তারে , রহিবে কি পাপাগারে ,
দুঃখ দিতে সে অন্তরে , হয় না কি দুঃখ প্রাণে ।
৪। সুখ - ধামে দূতচেয়ে , উল্লাসিবে তােমায় পেয়ে ,
গাবে হুলুধবনি দিয়ে , চমৎকার প্রেম - তানে ।
৫। উঠ চল কাছে তার , পাবে আনন্দ অপার ,
যাবে সব পাপ - ভার , সে শ্রীমুখ দরশনে ।

Comments
Post a Comment