তােমাকে জানি মােরা বিশ্বপিতা । Tomake Jani Mora Biswapita
তােমাকে জানি মােরা বিশ্বপিতা
তুমি ঈশ্বর প্রভু তুমি বিধাতা
প্রার্থনা করি তাই তােমার কাছে
তুমি যে প্রভু পরিত্রাতা
করুনার ধারা তুমি মঙ্গলময়
আলাের দিশারী তুমি জ্যোতির্ময়
মমতার পরশে যে দূর হয়ে যায়
সকল দুঃখ আর সকল ব্যাথা
প্রানের মাঝে তুমি নিঃশ্বাস তাই
অন্তঃরে চিরতরে বিশ্বাস তাই
তুমি যে রাজার রাজা পৃথিবীতে
মানবজীবনে তুমি মুক্তিদাতা
Comments
Post a Comment