তোমাকে ভালোবাসা যায় না প্রভু যদি মানুষকে আগে ভালোবাসতে না পারি
তোমাকে ভালোবাসা যায় না প্রভু
যদি মানুষকে আগে ভালোবাসতে না পারি
তোমার সেবা সে তো নয় গো সেবা
যদি মানুষকে আগে সেবা করতে না পারি !!
দাও গো খুলি আমার অন্ধ আঁখি
মানুষের মাঝে যেন তোমায় দেখি
তোমাকে পাবো বলে দুহাত বাড়িয়ে দিয়ে
মানুষকে আগে কাছে টানতে পারি !!
তোমার রাজত্বে ক্ষুদ্র জনেরে
কেউ যদি করে গো দয়া
তোমাকেই সেবা করে ধন্য হয়েছে সে
পুণ্য হয়েছে তার চাওয়া !!
চেতনা জাগাক হৃদে তোমার বাণী
মুছে যাক হিংসার অসহ্য গ্লাণী
তোমায় আপন করে সবাই আপন ভাবে
হৃদয় মাঝারে যেন রাখতে পারি !!
Comments
Post a Comment