তােমার আকাশ তলে এই পৃথিবী তার মাঝে ছােট্ট এই ঘর । Tomar Akash Tole Ei Prithibi Tar Majhe Chotto Ei Ghor
কোরাস- তােমার আকাশ তলে এই পৃথিবী
তার মাঝে ছােট্ট এই ঘর
এখানে এসে প্রভু বিরাজ করাে
আশিষ ধরায় ঝড় ঝড়
ভক্ত জনের এই মিলন মেলায়
ভাঙ্গাগড়া জীবনের নানান খেলায়
তুমি থেকে পাশে পাশে সাজালে প্রভু
প্রেম প্রীতি ভরা অন্তর
এনেছি অশ্রুমালা গোপন করে
তােমার চরনে দেবাে বলে
দুহাত ভরেছি শুধু ধন্যবাদে
তােমারি চরন তলে
দূর করাে হৃদয়ের কালিমা কালাে
তােমার পূর্ণ প্রেমে জ্বালাও
আলাে নতুন জীবন পথে চালাও সবে
এ নবীন চির সুন্দর
Comments
Post a Comment