তােমার আরাধনা করি । Tomar Aradhona kori
তােমার আরাধনা করি ( ২ )
পাপ ক্ষমা করে জীবন দিলে
দয়ারই যাচনা করি ( ২ )
১ / তুমি মহান সর্বশক্তিমান
তুমি প্রভু মাের জীবন সঙ্গীত ( ২ )
কণ্ঠে আমার দাও গাে সেই সুর ( ২ )
তােমার আরধনা হয় মধুর গীত
জীবন দিয়ে তােমার মহিমা গাইব
হৃদয় দিয়ে কামনা করি
পাপ ক্ষমা করে জীবন দিলে ......
২ / সৃষ্টির প্রতি কোনে কোনে
ছেয়ে আছে তােমার মহিমার রাজ ( ২)
পাখিরাও করে তােমার প্রশংসা ( ২ )
সর্বদা করে তােমার গৌরবগান
আমার এই ভক্তি গ্রহন কর প্রভু
হৃদয় দিয়ে কামনা করি
পাপ ক্ষমা করে জীবন দিলে ..........

Comments
Post a Comment