তোমার চরণ তলে যীশু আমার জীবন দিলাম
তোমার চরণ তলে যীশু
আমার জীবন দিলাম !!
তোমার চরণ ধূলী প্রভু
মাথায় করে নিলাম !!
এলে তুমি এই ধরাতে
পাপী জনের মুক্তি দিতে !!
তাই তো যীশু জীবনে মোর
তোমার পরশ পেলাম !!
পাপী তাপীর জন্য তুমি
নিজের পরাণ দিলে !!
ক্রুশ তলে তাই তো প্রভু
আমি নিজে এলাম !!
ধন্য জীবন দিলে
পাপের বোঝা তুমি নিলে !!
তাই তো যীশু আমি তোমার
অনুগামী হলাম !!
Comments
Post a Comment