তােমার দেখা পেলাম প্রভু । Tomar Dekha Pelam Prabhu
তােমার দেখা পেলাম প্রভু
ক্রুশের কাছে এসে শেষে
তােমায় পেয়ে প্রাণের ব্যথা
দূরে গেল এক নিমেষে ।
তুমি আমার হৃদয় মাঝে
আলাের প্রদীপ জ্বেলেছ
কলঙ্কময় পাপীর পানে
ক্ষমার নয়ন মেলেছ
নয়ন দুটি মুছিয়ে দিলে
আমায় কত ভালবেসে ।
দুঃখের রাতি শেষ হােল মাের
পেয়ে তােমার দেখা
তােমার পথে হেরি সদা
উজ্জ্বল আলােক রেখা ।
তুমি আমার পাপের বােঝা
আপন শিরে নিয়েছ
ক্রুশে মরণ বরণ করে
আমায় জীবন দিয়েছ ।
আপনারে বিলিয়ে দিলে
সবার তরে নিঃশেষে ।

Comments
Post a Comment