তােমারি গান গেয়ে প্রভু জীবন আমার ধন্য । Tomari Gaan Geye Prabhu Jibon Amar Dhonno
তােমারি গান গেয়ে প্রভু
জীবন আমার ধন্য
চাইনে আমি প্রসংশা মান
চাইনে কিছু অন্য ।
মনােবেনু বাজে মম
তােমার নামে নিত্য
তব কথা বিনা কিছু
জানে না মাের চিত্ত ।
পাখি তরুর শাখে ডাকে
অলি সুরের ছবি আঁকে
গীতালি মাের ওদের মতই
শুধু তােমার জন্য ।
নদী সাগর কলতানে
রাখে প্রণাম তব পানে
গীতি আমার তেমনি যেন
হয়গাে প্রভু গণ্য ।
Comments
Post a Comment