তােমারি ক্রুশ পানে চাহি । Tomari Krusho Prane Chahi
তােমারি ক্রুশ পানে চাহি
আমারি প্রাণ ভরে যায় ,
তােমারি প্রেম ব্যথা স্মরি
নয়নে ধারা বহে হায় ।
তােমারি শােণিত ধারে ,
চরাচর হর্ষে গান গায় ,
তােমারি ক্রুশ মহিমায় ,
মন মাের পুলকিত হয় ।
তােমারি ক্রুশ ব্যাথা হেরি ,
অরুণ লাজে মুখ ঢাকে ,
ভূধর কঁপে থরহরি
আঁধারে ধরা ভরে যায় ।
তােমারি পুনরুত্থানে ,
সকলি পাপ মাের হরে ,
ফুটিয়া শুভ্র শতদলে
হৃদি মাের বিকশিত হয় ।

Comments
Post a Comment