তােমারি প্রেম অনুপম তুমি ধন্য ধন্য হে । Tomari Prem Anupom Tumi Dhonno Dhonno Hai
তােমারি প্রেম অনুপম তুমি ধন্য ধন্য হে
তােমারি সম কে আছে মম , তুমি ধন্য ধন্য হে
তুমি হে আমার প্রিয়তম , পরম সুহৃদ প্রাণ সম
তােমারি প্রণয় রমণীয় , তুমি ধন্য ধন্য হে ।
যেদিকে যখন ফিরাই আঁখি , তােমারি অতুল প্রেম নিরখি ,
তােমারি সলিল তব অনিল , তুমি ধন্য ধন্য হে ।
জনক জননী তােমারি দান , প্রাণ প্রিয়তম বন্ধু পরিজন ,
তােমারি প্রসাদে পেয়েছি সব , তুমি ধন্য ধন্য হে ।
পাপী নর নারী করিতে ত্রাণ , দিলে অকাতরে আপন পরাণ ,
আমারি জীবন তােমারি দান , তুমি ধন্য ধন্য হে ।
তােমারি অপার স্নেহের ডােরে , চিরতরে নাথ বেঁধেছ মােরে
জীবনে মরণে রব তােমারি , তুমি ধন্য ধন্য হে ।

Comments
Post a Comment