তােমায় ভালবেসেছি প্রভু তােমায় জীবন দিয়েছি । Tomay Valobasechi Prabhu Tomay Jibon Diyechi
তােমায় ভালবেসেছি প্রভু তােমায় জীবন দিয়েছি
আমি পাপের পথে আর ফিরব না কোন দিন ,
১। আসে সমুখ পানে যদি তুফান ভারি
জানি তােমার নামেতে পার হতে পারি
আমি তােমারিই নাম ধরে বেয়ে যাব ,
জীবন তরণী চিরদিন ।
২। রাখি তােমার চরণ দুটি হৃদয় মাঝে ,
পথ হারাই নাকো কভু সকাল সাঁঝে ,
জানি তােমার নামেতে পার হয়ে যাব
জীবন সাগর একদিন ।
৩। যদি মরণ আমার কভু সামনে আসে ,
আমি জানবাে তুমি তাে প্রভু রয়েছ পাশে ,
এমনি করে যেন পার হয়ে যায় ,
জীবনের বাকি কটা দিন ।
Comments
Post a Comment