তুমি আমার বন্ধু যীশু | Tumi Amar Bondhu Jishu
তুমি আমার বন্ধু যীশু
তুমি মম সাথী
অন্ধকারে তুমি যে মোর
পথ দেখানো বাতি
....................................
তুমি আমার পালক প্রভু
ভুলে আমায় যেও না কভু
চোখে চোখে রাখো মোরে
তুমি দিবস রাতি
.......................................
তুমি সাথে আছো প্রভু
করি না আর ভয়
আসুক যত কঠিন বাধা
হবে আমার জয়
ওগো পাপীর পরিএাতা
তুমি আমার মুক্তিদাতা
তোমায় পেয়ে দুখের মাঝে
আনন্দে তাই মাতি
Comments
Post a Comment