তুমি এসেছ প্রভাতে , রাজার সাজে সেজে । Tumi Asecho Probhate, Rajar Saje Seje
তুমি এসেছ প্রভাতে , রাজার সাজে সেজে ( গাে ) যীশু দয়াময় ,
শ্রী মুখের আলােকে , ভয়ে নিশির আঁধার দূরে পালায় ।
জেগে উঠল রসনা মন , করতে তােমার গুণ সংকীৰ্ত্তন ,
শুভক্ষণে প্রভাত বেলায় ,
গুণধাম , তােমার নাম , আমি গা’ব আজ এই জগৎ সভায় ।
আজ তােমার এই জগৎ মাঝে , সব কথায় মাের সকল কাজে
উঠুক বেজে ঐ নামের জয় ,
দেহ মন সমর্পণ আমি করি তােমার ঐ রাঙ্গা পায় ।
বিকাইলাম ঐ চরণ তলে , ইহকালে পরকালে ,
সর্বকালে সবার আশ্রয় ,
চিরকাল হে দয়াল , যেন তােমার ঐরূপ জাগে হৃদয়ে ।

Comments
Post a Comment