তুমি ডেকেছ আমারে শুনেছি । Tumi Dekecho Amare Sunechi
তুমি ডেকেছ আমারে শুনেছি ,
তাই চরণে তােমার এসেছি ।
ভুবন জোড়া ছিল আঁধার কালাে
তােমার ছোঁয়ায় , আলােয় ভরে গেল
চকিতে যেন পরশ পাথর পেয়েছি ।
তাই চরণে তােমার এসেছি ।
নয়নে ছিল রাত্রির নিরবতা
হয়নি তাে তাই তােমার সাথে দেখা
পরশে তােমার অন্ধ নয়ন মেলেছি ।
তাই চরণে তােমার এসেছি ।
জীবন নদীর দুকুল ভরে গেল
তােমার প্রেমের নূতন জোয়ার এল ,
নব কল্লোলে সাগরের সাথে মিশেছি ।
তাই চরণে তােমার এসেছি ।

Comments
Post a Comment