তুমি জুড়ালে মাের তাপিত পরাণ । Tumi Jurale More Tapito Poran

তুমি জুড়ালে মাের তাপিত পরাণ , পাপের ক্ষমা দিয়ে 
ধন্য হল অসার জীবন , তােমার দয়া পেয়ে । 

১ । কেটে গেল মনের আঁধার , এল জগৎ জুড়ে সুখের জোয়ার , 
কি শুভদিন এল আমার , সারা জীবন ছেয়ে ! 

২। শুষ্ক মরু হল সিক্ত , হল পূর্ণ যাহা ছিল রিক্ত , 
ক্ষুধার্তকে করলে তৃপ্ত , অমৃত বিলায়ে । 

৩। ঘুচে গেল সকল তৃষ্ণা , আমার নিরাশ প্রাণে জাগে আশা 
প্রাণ - পাখী পেয়েছে বাসা , ঐ চরণের ছায়ে ।

৪। কি আনন্দ এল প্রাণে , হৃদয় পূর্ণ আজি গুণগানে , 
স্বর্গের শান্তি চরণ ধ্যানে , পেয়েছি হৃদয়ে । 

৫। গাব সদা আনন্দ গান , রেখে ঐ চরণে বাঁধা এ প্রাণ , 
রেখাে মােরে হে দয়াবান , চিরদিন ঐ পায়ে ।



Comments

Popular posts from this blog

অন্ধকারে আলো তিনি / Ondhokare alo Tini

সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার । Shokol Dhonnobad Mohima Gaurob Tomar Joy Hok Joy Hok Jishu Joy Hok Tomar

যে নাম সব নামের উর্ধ্বে || Je naam sob namer urdhe

তোমাকে জানি মোরা বিশ্বপিতা | Tomake Jani Mora Biswopita

"SWIKAR KORI" || স্বীকার করি

প্রভু তোমার আলো দিয়ে আমায় জ্বালো | Probhu Tomar Alo

তুমি সত্য ও জীবন | Tumi Shotto

প্রভু যীশু আমার প্রিয় গীত | Probhu Jishu Amar Priyo Geet

ও প্রভু করি আমি তোমার প্রশংসা । O Provu Kori Ami Tomar Prosongsa

যীশু যে আমায় জীবন দিয়েছেন । Jishu Je Amay Jibon Diyechen