তুমি অধম পতিত জনে কেন ভালবাস এত । Tumi Odhom Potito Jone Keno Valobaso Alo
তুমি অধম পতিত জনে কেন ভালবাস এত ?
থাক তারি কাছে কাছে ( তুমি ) নিশিদিন অবিরত ।
যে তােমায় সদা ভুলে রয় ,
তারে তুমি পল ভরে ভােল না যে হায় ,
প্রেমের ডােরে বেঁধে তারে কর চির অনুগত ।
পাপে যে হয়েছে মলিন ,
নাহি ভক্তি , নাহি প্রীতি , শকতি বিহীন ,
প্রেম - নীরে ধুয়ে তারে ক্ষম পাপ শত শত ।
পেয়ে তােমায় দয়া অগনন ,
মােহাবেশে তবু যে জন রহে অচেতন ,
মধুর স্বরে জাগাও তারে করে তুমি প্রেম কত ।
যে তােমার দাসের যােগ্য নয় ,
ডাক তারে সখা বলে ওহে প্রেমময়
তােমার প্রেম অনুপম , হয়েছি তায় বিমােহিত ।

Comments
Post a Comment