তুমি পথ সত্য জীবন
তুমি পথ সত্য জীবন
তুমি আমাদের ঈশ্বর
আমরা তোমার করি পূজা
আমরা করি আরাধনা ।।
হাল্লেলুইয়া হাল্লেলুইয়া
হাল্লেলুইয়া আমেন ।।
আঁধার তুমি করেছ দূর
এই জীবন মাঝে
দিয়েছ প্রেম তোমার দয়া
সেজেছি নতুন সাজে ।।
তাই আজি করি এ গান
তুমি জীবন _ পরিএাণ ।।
পাপ তাপ করেছ দূর
এই জীবন হতে
তাই আজি সঁপি এ প্রাণ
তোমার রাঙা হাতে ।।
তাই বাহু তুলে বলি
তোমার গৌরব হোক _ প্রশংসা ।।
Comments
Post a Comment