তুমি পথ , তুমি জীবন , তুমি সত্যময় । Tumi Poth Tumi Jibon Tumi Sottomoy
তুমি পথ , তুমি জীবন , তুমি সত্যময়
মুক্তিদাতা তুমি পাতকীর
তুমি যীশু চির - আশ্রয় ।
মিথ্যা সে শুধু আঁধারের মত
লুকায়ে রাখে যে সকলই সতত
জগতের জ্যোতি তােমারি আলােকে
কর তারে তুমি লয় ।
তােমারি বাক্য শাশ্বত প্রভু
বিশ্বাসীজন ভােলেনা তা কভু ।
নিত্য নিয়ত তব প্রেম বাণী
পাপীর পরাণে আশা দেয় আনি
ভূলােকে দ্যুলােকে তােমারি মহিমা
যুগে যুগে জেগে রয় ।
Comments
Post a Comment