উজ্জীবন দাও প্রভু । Ujjiban Dao Prabhu
১। উজ্জীবন দাও প্রভু
হও এখন উপস্থিত ,
হােক তব বাক্য শক্তিমান ,
হয় যেন সবার হিত ।
ধূয়া — উজ্জীবন দাও প্রভু
হই নত প্রার্থনায় ,
নামি এস দয়াল এস ,
দাও আশীর্বাদ সবায় ।
২। উজ্জীবন দাও প্রভু ,
হােক তােমারি সম্মান ,
তব প্রেমাগ্নিকে জ্বালাও ,
হােক মুগ্ধ সব প্রাণ ।
৩। উজ্জীবন দাও প্রভু ,
দাও শক্তি বচনে ,
তায় যেন সত্য বিশাসে ,
হয় গ্রাহ্য শ্রবণে ।
8 । উজ্জীবন দাও প্রভু ,
দাও , পেন্টিকষ্ট ধারায় ।
হই মােরা আশীর্বাদ পূর্ণ ,
সব গৌরব দিই তােমায় ।

Comments
Post a Comment