ঊষার আলাে ফোটে যখন । Ushar Alo Fote Jokhon
ঊষার আলাে ফোটে যখন
দূর নীল আসমানে ,
প্রণাম আমার সহজে ধায়
তােমার চরণ পানে ( প্রভু )
তােমারি সুর শুনি
তটিনীর তানে ;
তােমারি গান শুনি
মধুপ গুঞ্জনে
তােমারি রূপ দেখি ,
প্রজাপতির পাখা
তােমারি রঙ দেখি ,
পলাশেতে মাখা
অরূপ তােমার রূপ
মনের গােপনে ,
তােমার প্রেম - পরশ
আমারি মাঝখানে

Comments
Post a Comment