উঠ উঠ ভাই ভগ্নী , উঠ মােহ নিদ্রা পরিহরি । Utho Utho Bhai Bhogini, Utho Moho Nidra Porihori
১। উঠ উঠ ভাই ভগ্নী , উঠ মােহ নিদ্রা পরিহরি
হেরি মাতৃভূমি দশা , নয়নে বহে নাকি বারি ?
দেখ গাে দেখ ত্রাণ ছাড়ি ভুরি ভুরি ,
মৃত্যু মুখে পড়ে বঙ্গ নারী ।
ধূয়া — সুসংবাদ লয়ে শিরােপরে
যাও গ্রামে গ্রামে প্রতি নগরে
কেঁদে কেঁদে বল প্রতি জনারে ,
যীশু মরেছে তােরই তরে রে ।
২।পর পর সযতনে , পুর ঈশ দত্ত রণসজ্জা
বীরসম রণক্ষেত্রে , ধেয়ে চল , ত্যাজি সব লজ্জা ,
দেখ গাে ছাড়ি সুখ - শয্যা , করি সজ্জা
কত সাক্ষ্যমর হল নরপূজ্যা ।
৩।কর কর উত্তম যুদ্ধ কর নির্ভয়ে প্রাণপ্রণে ,
বাধা বিঘ্ন যত হবে , সুদূরে পলাবে নাম শুনে
ত্রাসিত হবে শয়তানে , দরশনে ,
ঈশতেজ প্রতিভাত ভূমন্ডলে ।
Comments
Post a Comment