ভােরের সােনার আলো প্রভু তােমার কথা বলে । Vorer Sonar Alo Prabhu Tomar Kotha Bole
ভােরের সােনার আলো
তােমার কথা বলে
( প্রভু ) তােমার কথা বলে
দূর গগণের তারা তােমার কথা বলে
( প্রভু ) তােমার কথা বলে ।
ফাগুন যবে আসে ধরার নিমন্ত্রণে
মিলন সুধা ঢালে পুষ্প বনে বনে
( সেও ) তােমার কথা বলে
( প্রভু ) তােমার কথা বলে ।
সাগর গানে গানে
অর্ণা মধুর তানে
( সেও ) তােমার কথা বলে
( প্রভু ) তােমার কথা বলে ।
সবার হৃদয় মাঝে
( যে ) অনন্ত প্রেম রাজে
( সেও ) তােমার কথা বলে
( প্রভু ) তােমার কথা বলে ।
Comments
Post a Comment