আজ বাঁধন ফেলেছি খুলে । Aaj Badhone Felechi Khule
বেৎলেহেমে নয় , পর্ণকুটীরে নয় ,
রাজার আসন পেতেছি মােদের
হৃদয় আঙ্গিনায় ।
( আজ ) বাঁধন ফেলেছি খুলে
যত দুঃখ গিয়াছি ভুলে
নতুন আশার জোয়ারে ভেসেছি
আনন্দেরই নায় ।
পূণ্য লগ্ন এসেছে আজিকে
ধরণী হয়েছে আলােময়
পরশে তাহার ক্ষমা হবে পাপ
ক্ষমা হবে যত অপরাধ ।
(আর ) রবেনা অন্ধকার
বেদনা ব্যথার ভার
ধূলির ধরায় এসেছেন ঐ
চির আনন্দময় ।

Comments
Post a Comment