অদ্য যীশু উঠিলেন , হাল্লিলুইয়া । Addo Jishu Uthilen
১। অদ্য যীশু উঠিলেন , হাল্লিলুইয়া
ইহা কেমন শুভ দিন— হাল্লিলুইয়া
খ্রীষ্টের আত্ম বলিদান হাল্লিলুইয়া
সাধে মােদের পরিত্রাণ , -হাল্লিলুইয়া
২। আইস আমরা হৃষ্ট হই - হাল্লিলুইয়া
স্বর্গরাজ্যের কীৰ্ত্তি গাই , হাল্লিলুইয়া
কুশে যিনি মরিলেন— হাল্লিলুইয়া
তিনি নিত্য জীবন দেন , হাল্লিলুইয়া ।
৩। আহ্লাদ কর ভক্তগণ , হাল্লিলুইয়া
খ্রীষ্টের নামে সর্বক্ষণ , হাল্লিলুইয়া
মৃত্যুচ্ছায়া হইল নাশ , হাল্লিলুইয়া
জীবন দীপ্তি পায় প্রকাশ , হাল্লিলুইয়া ।
৪। আমরা যেন সর্বদাই , হাল্লিলুইয়া
যীশুর অনুগামী রই , হাল্লিলুইয়া
শেষে মৃত্যু করে জয় , হাল্লিলুইয়া
হইয়া উঠি তেজোময় , –হাল্লিলুইয়া ।

Comments
Post a Comment