আহা কালভেরী ভূমি লাল গেল । Aha Kalveri Bhumi Lal Gelo
( আহা ) কালভেরী ভূমি লাল গেল
ঝরেছে প্রভুর রক্ত ।
পাষাণ - নয়নে অশ্র সলিল
আঁখি মেলে দেখ ভক্ত
রাজাসন ত্যজি রাজার দুলাল
এসেছিল নাহি রিক্ত
মানুষের দুঃখে সমবেদনায়
ভরা ছিল তার চিত্ত ।
শুচি নু হের রুধির সিক্ত কীলকে
এত ব্যথা বল ধরণীতে পেয়েছিল কে ?
পাপীর লাগিয়া সঁপিল জীবন
মহাত্যাগী নিরাসক্ত ।
লেখা আছে ঐ শােণিত লিপ্ত শিলাতে
প্রাণ দিল ক্রুশে মানবেরে প্রেম বিলাতে
শত লাঞ্ছনা সহিলে যে প্রভু
পাতকীর অনুরক্ত ।
Comments
Post a Comment