আজ মহা পরিত্রাণ ভাই আজ মহা পরিত্রাণ । Aj Maha Paritran Bhai Aj Maha Paritran Bhai
আজ মহা পরিত্রাণ ভাই আজ মহা পরিত্রাণ ,
যীশু উঠেছেন দেখ পাপীরে করিতে ত্রাণ ।
চেয়ে দেখ কবর পানে , যীশুর দেহ নাই সেখানে ,
( শুধু ) বস্ত্রগুলি পড়ে আছে দূতে করে সাক্ষ্যদান ।
বিশ্বাসী যদিও মরে , তবু সে উঠিবে পরে
( ও ভাই ) মৃত্যুঞ্জয়ী যীশু সেই সত্যের চির প্রমাণ ।
যীশু আগে স্বর্গে গিয়ে , স্বর্গ দুয়ার দিলেন খুলে
( আমরা ) যাব যাব স্বর্গে যাব যীশুর রক্তে পেয়ে ত্রাণ ।
নেচে নেচে তালে তালে সবে মিলে বাহু তুলে
( এখন ) জয় যীশু জয় যীশু বলে কর তাহার গুণকীৰ্ত্তন ।
Comments
Post a Comment