আকাশ হতে তারার আলাে । Akash Hote Tarar Alo
ধূয়া — উজ্জ্বল তারা , উজ্জ্বল তারা
কোথায় যীশু মুক্তিদাতা
পথ দেখাও রে ।
১ । আকাশ হতে তারার আলাে ।
ধরার পানে করুণা ঢালাে ,
ভাঙা মনে জয়ধবনি
উঠল রে ।
২ । পূবাকাশ আজ রাঙিয়ে দিল ।
উজ্জ্বল তারা আলােয় আলাে
স্বর্গদূতের শান্তি বাণী
শােন রে ।
৩ । পূরব হতে জ্যোতিষীরা এলাে
উজ্জ্বল তারা পথ দেখালাে
সােনা আতর ও ধূপ নিয়ে
নমিল রে ।
৪। উজ্জ্বল তারা আজ প্রভাতে
আঁধার সরায় এস পাশে
যেথায় যীশু মুক্তিদাতা
পথ দেখাওরে ।

Comments
Post a Comment