আমি তােমার নাথ আছি চিরকাল । Ami Tomar Nath Achi Chirokal

১। আমি তােমার নাথ আছি চিরকাল , তােমা ছাড়া কার নই , 
থাকি বিশ্বাসে তব সন্নিধান , বাসনা এ নিয়তই । 

ধূয়া - আমায় ডাক ডাক ডাক যীশু হে , ক্রুশের আরও সন্নিধান 
দেহ আমায় , আমায় , আমার প্রভু হে , তব কুক্ষিদেশে স্থান । 

২। অনুগ্রহ রূপ তৈলে আমারে অভিষিক্ত কর নাথ , 
তােমার পবিত্র পরিচর্যাতে থাকি যেন দিন ও রাত । 

৩। প্রার্থনাতে পাই কত আনন্দ যখন শুনি তব রব , 
প্রাণের বন্ধু প্রায় শুনেছে সদাই , আমার কাতরােক্তি সব । 

8। তব সুগভীর প্রেমের মহিমা বুঝে সাধ্য আছে কার ? 
বুদ্ধির অতীত উচ্চ স্বর্গসুখ বর্ণনা নাহিক তার । 

৫। যবে যাব নাথ স্বর্গ কাননে মৃত্যু নদীর পরপার , 
তখন বুঝিব প্রেমের মাহাত্ম্য স্বর্গ সুখ কি চমৎকার ।


Comments

Popular posts from this blog

অন্ধকারে আলো তিনি / Ondhokare alo Tini

সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার । Shokol Dhonnobad Mohima Gaurob Tomar Joy Hok Joy Hok Jishu Joy Hok Tomar

যে নাম সব নামের উর্ধ্বে || Je naam sob namer urdhe

তোমাকে জানি মোরা বিশ্বপিতা | Tomake Jani Mora Biswopita

"SWIKAR KORI" || স্বীকার করি

প্রভু তোমার আলো দিয়ে আমায় জ্বালো | Probhu Tomar Alo

তুমি সত্য ও জীবন | Tumi Shotto

প্রভু যীশু আমার প্রিয় গীত | Probhu Jishu Amar Priyo Geet

ও প্রভু করি আমি তোমার প্রশংসা । O Provu Kori Ami Tomar Prosongsa

যীশু যে আমায় জীবন দিয়েছেন । Jishu Je Amay Jibon Diyechen