এমন গ্রন্থ কোথাও খুঁজে পাবে নাক তুমি । Amon Grontho Kothao Khuje Pabe Nako Tumi
নানা গ্রন্থ পুস্তক ভরা আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে বই এক সকল গ্রন্থের সেরা
সে যে ঈশ্বর নিঃশ্বসিত পুস্তক , সাধুগণের লেখা ।
ধূয়া — এমন গ্রন্থ কোথাও খুঁজে পাবে নাক তুমি ,
সকল গ্রন্থের সেরা সে যে , প্রিয় বাইবেলখানি ,
আমার প্রিয় বাইবেলখানি , আমার প্রিয় বাইবেলখানি ।
এমন প্রেমী ঈশ্বর কোথায় ? যিনি দিলেন আপন তনয় ,
পাপী জীবের মুক্তির কারণ অবতীর্ণ ভবে ,
তাহার প্রায়শ্চিত্তের রক্তের গুণে তরে যাইবে সবে ।
পরিত্রাণের তত্ব জানায় , এমন গ্রন্থ পাবে কোথায় ,
মানব কল্পিত গ্রন্থ পারে না বলিতে ,
কেবল ঈশ্বর নিঃশ্বসিত পুস্তক পারে তা বর্ণিতে ।
এমন সুন্দর নামটি কাহার ? ‘ সুপবিত্র শাস্ত্র কলাপ ,
জীবন্ত ঈশ্বরের বাক্য , জীবনদায়ক কথা ,
পরম অনুগ্রহের বাক্য , সুন্দর বিশ্বাসের বারতা ।
তীক্ষ্ণ , দ্বিধার খড়া চেয়ে , কাৰ্য্যসাধক মৰ্ম্মে গিয়ে ,
চিত্তের চিন্তা , বিবেচনার বিচার করে সদা ,
তাতে ঈশ্বরের লােক পরিপক্ক , বিজ্ঞ হও সবর্বদা ।
অল্পবুদ্ধির জ্ঞান দায়ক , প্রাণ ও আত্মার স্বাস্থ্যজনক ,
জীবনদায়ক খাদ্য সুন্দর , আনন্দ দেয় মনে ,
সে যে মধুর চেয়ে সুমধুর , মিষ্ট আস্বাদনে ।
( নান ) গদ্য পদ্য সুমধুর , মূল ভাষাতে মনােহর ,
ভাব ও অর্থ চমৎকার জ্ঞানে বিজ্ঞজনে
কত রসগ্রাহী মিষ্টরসে পরিতৃপ্ত মনে ।
এমন গৃঢ় ভাববাণী নাহি কোন গ্রন্থে জানি ,
সফল হল কত বাণী , জানে সন্ধানকারী
সে সব ঈশ্বর প্রকাশিত বাণী , তাতে প্রমাণকারী ।
এমন আত্মিক আহার কোথায় , যাতে আত্মা সুতৃপ্ত হয় ,
কোথায় এমন মধুর বাণী শুনে শ্রবণ জুড়ায় ,
আবার কোথায় এমন গম্ভীর বাণী যাতে কাপে হৃদয় ।
এমন রূপক ভাষা কোথায় , উপমা কই স্বর্গের বিষয়
কোথায় এমন - আত্মিক শিক্ষা ভক্তের প্রাণ - মন জুড়ায়
আবার কোথায় এমন স্পষ্টবাণী হয় আত্মপরিচয় ।
জীবন যাত্রার সঙ্গীসম দ্বিধার কৃপাণ অনুপম ,
শত্রু শঙ্কা দূরীভূত করে সর্বক্ষণে ,
সে যে সুপথ দেখায় অন্ধকারে আলাে দেয় চরণে ।
হেন অতুল রতন নিত্য করিবে যতন ,
হৃদে সদা কর ধ্যান , শক্তি পাবে মনে ,
সে যে স্বর্ণ চেয়ে বাঞ্ছিত ধন , মণিহার মানে ।

Comments
Post a Comment