ভুলিব না আর শুধু খেলনায় । Bhulibo Na Ar Sudhu Khalonay
তােমারে ছাড়িয়ে প্রসাদ তােমার লভিতে নাথ হে চাই না
তােমা ছাড়া যদি থাকে সুখ আর নাহি মাের তাহে বাসনা ।
১। ভুলিব না আর শুধু খেলনায় , আশীষ নিমেষে ফুরাইয়া যায় ,
নাহি যদি দিবে নাথ হে , তােমায় , আর কিছু তবে দিও না ।
২। চাহি না বান্ধব , চাহি না বিভব , চাহি না স্বরগ , চাহি না গৌরব
নাহি যদি পাই হৃদয়ে তােমায় , প্রাণের পিপাসা যাবে না ।

Comments
Post a Comment