বছর ঘুরে ফিরে এলো বড়দিন । Bochor ghure fire elo borodin
বছর ঘুরে ফিরে এলো বড়দিন
অনন্ত খুশি আর মিলনের দিন ।
করি উল্লাস প্রভুর আগমনে
ত্রাণ শশী আজ নেমেছেন ভুবনে ।
দীনবেশে প্রভু মানব আসরে
জন্মিলেন দায়ুদ নগরে ।
ঘোর আধার ভেদি
এসেছেন তিনি সবার জীবনে ।
ঘুমে অচেতন ছিল রাখালগণে
জন্ম বারতা নিয়ে এলো দুতগনে ।
প্রেমেরই রাজ্য করতে যে স্থাপন
হতাশায় আশা হয়ে ভাস্বর ।
খ্রিষ্ট এলেন ভবে
রক্ত মাংস দেহ ধারনে ।
Comments
Post a Comment