বরষ আশীষ বারি । Borosho Ashisho-Bari
বরষ আশীষ বারি ,
( আজি ) অবিরত ধারে যীশু সবার উপরি ।
কি উপহার দিব আজি গুণধাম
( এই ) এনেছি ভগন চিত লহ পাপহারি ।
জ্বাল - প্রেম - অগ্নি সকল হৃদয়ে
( সবে ) পর - সেবা তরে যেন প্রাণ দিতে পারি ।
তব বলে কর সবে বলবান ,
(মােরা ) জীবন সংগ্রামে যেন জয়ী হতে পারি ।
পূর্ণ কর সবে পবিত্র আত্মায় ,
(যেন) জগতেরে তব প্রেমে মাতাইতে পারি ।
Comments
Post a Comment