চল , চল , যীশুর পশ্চাৎ চল । Cholo Cholo Jishur Poschad Cholo
১। হাঁ গভীর স্থানে যীশুর সঙ্গে যাইতে চাই ,
মিষ্ট জলের ধারে যথায় সুন্দর পুষ্প পাই ,
যে স্থানে তিনি যান সে স্থানে আমি যাইব ,
শেষে তাহার হস্তে মুকুট পাইব ।
ধূয়া — চল , চল , যীশুর পশ্চাৎ চল ,
এখানে , সেখানে , যেখানে বলিবেন ,
চল , চল , যীশুর পশ্চাৎ চল ,
যেই স্থানে তিনি আগে চলিবেন ।
২। হাঁ গভীর স্থানে যীশুর সঙ্গে চলিব ,
যদি তুফান বহে তবু আমি থাকব ,
তিনি আমায় ধরেন আমি কি ভয় করিব ?
বিপদকালে আমি তাহায় ধরিব ।
৩। হাঁ গভীর স্থানে কিম্বা উচ্চ স্থানে যাই ,
যীশুর নিকটবর্তী থাকলে আমি মুক্তি পাই ,
যথায় তিনি চলেন তথায় আমি চলিব ,
শেষে আমি সুখের স্থানে পৌঁহুছিব ।

Comments
Post a Comment