দাঁড়াও হে ভক্তগণ । Darao Hai Bhoktogon
দাঁড়াও হে ভক্তগণ , ত্যাজো অলস - আরাম ,
রাজাধিরাজের রাজ্য - কার্যে দাও সব শক্তি উদ্যম ।
দাঁড়াও হে ভক্তগণ , তাঁর রাজ্য থেমে রয় ,
আনাে প্রেমের রাজ্য ত্বরা , এ রাত্রিরে কর জয় ।
দাঁড়াও হে ভক্তগণ , মণ্ডলী অপেক্ষারত
তার সীমিত শক্তি জাগাও , কর তাকে সম্মানিত ।
খ্রীষ্টের ক্রুশ তুলে ধর , তার পশ্চাৎ লও স্মরণ ,
হে মনুষ্য - পুত্রের ভ্রাতৃগণ , দাঁড়াও হে ভক্তগণ ।

Comments
Post a Comment