দাঁড়াও হে যীশুর পক্ষে ক্রুশীয় সৈন্যগণ । Darao Hai Jishur Pokhhe Krushiyo Soinogon
১। দাঁড়াও হে যীশুর পক্ষে ক্রুশীয় সৈন্যগণ
রাজকীয় ধ্বজা উড়াও উৎসাহে অনুক্ষণ ,
সসৈন্যে প্রভু যীশু সব শত্রু দলিবেন ,
আর নিজ পরাক্রমে স্বরাজ্য লইবেন ।
২। দাড়াও হে যীশুর পক্ষে আর শুন তুরী রব ,
সংগ্রামে চল আজি নির্ভয়ে সৈন্য সব ,
অগণ্য শত্রু বটে প্রাণপণে কর রণ ,
বিপদে সাহস বাধি হও অগ্রসর এখন ।
৩। দাঁড়াওহে যীশুর পক্ষে , তার বলে হওসবল ।
করিলে আত্মনির্ভর হইবে সব বিফল
সুসংবাদ সজ্জা পর আর জাগ প্রার্থনায়
আসন্ন বিপদকালে সুমঙ্গল হইবে তায় ।
৪। দাঁড়াও হে যীশুর পক্ষে , এ যুদ্ধ স্থায়ী নয় ।
আজ হয়ত রণ - ধ্বনি কাল হইবে দিগ্বিজয় ,
জয় করে যে জন যুদ্ধে পায় জীবন মুকুট সে
আর খ্রীষ্টের সঙ্গে নিত্য রাজত্ব করিবে ।

Comments
Post a Comment