ধন্য , ধন্য , ধন্য , প্রভু হে । Dhonno Dhonno Dhonno Prabhu Hai
দিনেতে মেঘের ছায়া দিলে ,
রাত্রিতে অগ্নি স্তম্ভ রাখলে ,
রক্ষাকর্তা রক্ষিলে —প্রভু হে
সুখ শান্তিতে রাখিলে ।
বাক্যরূপ মান্না খাওয়াইলে ।
পৰ্বত হতে জল পান করালে
আত্মাতে তৃপ্ত করিলে — প্রভু হে ,
হৃদয়ে শান্তি আনিলে ।
ধূয়া — ধন্য , ধন্য , ধন্য , প্রভু হে ,
তুমি মুক্তি দিলে আমাকে ,
তােমার কাছে টানিলে — প্রভু হে ,
দিন রাত্রিতে রক্ষিলে ।
এই পবিত্র আত্মিক জীবনে ,
প্রাণ আত্মা শরীর ও হৃদয়ে ,
স্বর্গীয় জীবন দিলে — প্রভু হে
আত্মাতে সতেজ করিলে ।
কনান দেশেতে আনিলে ,
সাধুদের সাথে আমায় মিলালে
পূজি আমি তােমারে প্রভু হে
প্রণমি নত শিরে ।

Comments
Post a Comment