ধন্য ধরার পূণ্য আলােকে আলােকধাম । Dhonno Dhoray Purno Aloke Alokdham
বেথেলহাম বেথেলহাম বেথেলহাম
ধন্য ধরার পূণ্য আলােকে আলােকধাম ।
রক্ত ঝরান দ্বন্দ্ব মুখর দেশে ,
প্রেমের রাজা যে জন্ম নিল গাে এসে ,
তােমার ধূলির তীর্থে যাত্রী , আসিল সে নিশিযাম ।
দীপ্ত জ্যোতির সুপ্ত রূপালী ধারা গো ,
ভাগ্য রাতের অম্বরে দিল সাড়া গাে ।
অন্তবিহীন অন্ধকারের শেষে
মুগ্ধ তারাটি স্নিগ্ধ আননে হেসে ,
তােমার মাটির পর্ণকুটিরে , অলখে রাখে প্রণাম ।

Comments
Post a Comment