ধন্য যাহারা আত্মাতে দীনহীন । Dhonno Jahara Attate Dinohin
ধন্য যাহারা আত্মাতে দীনহীন
কারণ তাদেরই স্বর্গরাজ্য হবে
ধন্য যাহারা শােকেতে আর্তজন
কারণ তাহারা সান্তনা পাবে
ধন্য ধন্য ধন্য
ধন্য ধন্য ধন্য
ধন্য যাহারা দয়াশীল আর নির্মল অন্তর
কারণ তাহারা করুণা ও ঈশ দর্শন পাবে
ধন্য যাহারা মিলন করিয়া দেয়
কারণ তাদেরই ঈশ সূত বলা হবে
ধন্য ধন্য ধন্য
ধন্য ধন্য ধন্য
ধন্য যাহারা বিয়েতে অবনত
কারণ তাহারা দেশ - অধিকারী হবে
ধন্য যাহারা ধার্মিকতার তরে ক্ষুধিত তৃষিত
কারণ তাহারা তৃপ্তি লভিবে
ধন্য ধন্য ধন্য
ধন্য ধন্য ধন্য
ধন্য যাহারা ধার্মিকতার তরে তাড়িত
কারণ তাদেরই স্বর্গরাজ্য হবে
ধন্য যাহারা প্রভুর লাগিয়া নিন্দিত লাঞ্ছিত
কারণ তাহারা স্বর্গেতে দান পাবে
ধন্য ধন্য ধন্য
ধন্য ধন্য ধন্য

Comments
Post a Comment