ধুয়ে নয়নের জলে ওহে দয়াল যীশু । Dhuye Noyoner Jole Ohe Doyal Jishu
ধুয়ে নয়নের জলে ওহে দয়াল যীশু , তােমার চরণ দুখানি ,
আমি রাখব সদা হৃদয়মন্দিরে , পূজব দিবা রজনী ।
১। ঐ চরণের সুশীতল ছায়ায় , আমার তাপিত এ অঙ্গ জুড়ায়
জুড়ায় আমার তাপিত পরাণী ,
ঐ চরণে পড়ে মনে , স্বর্গের সুখের কাহিনী ।
২। বসে বসে আছি সেই দিনের আশায় , দয়াল যেদিন তুমি
ডাকবে আমায় ওপার হইতে আসবে তরণী ,
ছেড়ে অসার সংসার যাব ওপার , যথায় তােমার রাজধানী ।
Comments
Post a Comment