দূতদলে গাইলাে যে গান । Dutdole Gailo Je Gaan
আজ পৃথিবী আলােয় জেগেছে ।
খুশিতে মন ভরেছে ।
পাপী মানবে মুক্তি দিতে
তুমি জন্ম নিলে এ ধরনীতে ।
দূতদলে গাইলাে যে গান
ঈশ তনয় তুমি মহান
ভূলােকে দ্যুলােকে তােমারই প্রশংসায়
ভরে ওঠে মনপ্রাণ ।
তুমি আসলে ভালবাসলে
পাপী পেলাে পরিত্রাণ
সব কালিমা ঘুচায়ে দিয়ে
দিলে তব বক্ষে স্থান ।
তােমার স্পর্শে মন শুচি করাে
শূণ্য হৃদয় প্রেমে ভরাে
হে সুন্দর , তব জন্মগাথা
হােক আজি চির অক্ষয় ।

Comments
Post a Comment