এ ঘাের তামসী নিশায় । E Ghor Tamoshi Nishay
এ ঘাের তামসী নিশায় , কে তুমি বিজন বনে ?
দহিতেছে কলেবর , দীর্ঘ শ্বাস হুতাশনে ।
ও চারু কোমল কায় , কেন ধুলাতে লুটায় ?
দেখে হৃদি ফেটে যায় , থাকে না নীর নয়নে ।
নিদাঘে স্বেদের মত , ঝরিছে রুধির স্রোত ,
আহা মরি কেন এত , সহিছ দুঃখ জীবনে ?
উর্দ্ধে করি নেত্রপাত , যুড়িয়া যুগল হাত ,
কেন বলি পিতঃ পিতঃ , ডাকিছ কাতর মনে ?
তারিতে পাকিকূল , তুমি কি এত ব্যাকুল ?
ওহে অকূলের কূল , তার এ অধম জনে ।

Comments
Post a Comment