এই বার্তা লয়ে যাও যেখানে মানব পাও । Ei Batra Loye Jao Jekhane Manob Pao

১। এই বার্তা লয়ে যাও যেখানে মানব পাও 
যেখানে মানব প্রাণ বেদনায় ম্রিয়মান , 
করুক সব খ্রীষ্টিয়ান এই হর্ষ বাণী গান 
সেই সহায় এসেছেন । 

২। সুদীর্ঘ নিশা যায় আর উষা দেখা যায় , 
ঝটিকার আরব আজ স্তব্ধ হল সব , 
দূর স্বর্ণগিরি পর ঐ দিন আসে সত্বর , 
সেই সহায় এসেছেন । 

ধূয়া — সেই সহায় এসেছেন , 
সেই সহায় এসেছেন , 
স্বর্গীয় পূণ্যাত্ম সেই পিতার প্রতিজ্ঞা 
এই বার্তা বয়ে যাও যেখানে মানব পাও 
সেই সহায় এসেছেন । 

৩। রাজাদের অধিরাজ আরােগ্য লয়ে আজ , 
 করিছেন মুক্তিদান যা ছিল রুদ্ধ প্রাণ , 
আজ শুন কক্ষমাঝ এই জায়গান উঠে আজ
সেই সহায় এসেছে ।

৪। হে স্বর্গ প্রেম অসীম কেমনে কণ্ঠ ক্ষীণ ,
ঘােষিরে সে অপার বারতা করুণার 
 তার সনে রহিব তার রূপে শােভিব 
 সেই সহায় এসেছেন । 

৫। প্রতিধবনি দূরে যাক আকাশ উপরে , 
সাধুরা সুপির ধরাতে দিক উত্তর , 
ধরুক এই প্রেমতান এই অমর মহাগান , 
সেই সহায় এসেছেন


Comments

Popular posts from this blog

অন্ধকারে আলো তিনি / Ondhokare alo Tini

সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার । Shokol Dhonnobad Mohima Gaurob Tomar Joy Hok Joy Hok Jishu Joy Hok Tomar

যে নাম সব নামের উর্ধ্বে || Je naam sob namer urdhe

তোমাকে জানি মোরা বিশ্বপিতা | Tomake Jani Mora Biswopita

"SWIKAR KORI" || স্বীকার করি

প্রভু তোমার আলো দিয়ে আমায় জ্বালো | Probhu Tomar Alo

তুমি সত্য ও জীবন | Tumi Shotto

প্রভু যীশু আমার প্রিয় গীত | Probhu Jishu Amar Priyo Geet

ও প্রভু করি আমি তোমার প্রশংসা । O Provu Kori Ami Tomar Prosongsa

যীশু যে আমায় জীবন দিয়েছেন । Jishu Je Amay Jibon Diyechen